News Flash

Image

গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

আগরতলা, ৭ মার্চ: গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই যুবক। গতকাল গভীর রাতে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় ভয়ঙ্কর দূর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীরা। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় ভয়ঙ্কর দূর্ঘটনায় শিকার হয়েছে দুই যুবক। গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে বাইক চালক ও আরোহী। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ঘাতক গাড়ির চালক। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা ব্রজপুর আমতলি এলাকায় বাসিন্দা রনি দেব্বর্মা ও আকাশ দেব্বর্মা। আকাশের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top