News Flash

Image

আরজেডি মহিলাদের জন্য কিছুই করেনি : নীতীশ কুমার

পাটনা, ৭ মার্চ (হি.স.): বিহার বিধানসভা পরিষদে বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে মহিলাদের প্রতি হিংসা ও শিক্ষা নিয়ে আরজেডি-র মহিলা সদস্যরা প্রশ্ন তুলতেই ক্ষোভ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিশেষ করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী-সহ অন্যান্য মহিলা বিধানসভা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, “২০০৫-এর আগে রাজ্যে মহিলাদের শিক্ষার কী অবস্থা ছিল, তা কারও অজানা নয়।”

তিনি রাবড়ী দেবীর দিকে ইঙ্গিত করে বলেন, “আরজেডি মহিলাদের জন্য কিছুই করেনি। আরজেডি সরকার মহিলাদের শিক্ষার জন্য কী করেছে? আগে মহিলারা কোথায় পড়াশোনা করত? প্রাথমিক স্তর পর্যন্ত কিছুটা পড়লেও তারপর তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত।” তিনি আরও বলেন, “আমি নিজেই ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। কিন্তু উনি মহিলাদের জন্য কী করেছেন? মহিলাদের জন্য যা কিছু হয়েছে, তা আমাদের সরকারই করেছে।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top