News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে বাড়ছে গরম, তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রির ওপরে
Image

রাজস্থানে বাড়ছে গরম, তাপমাত্রা পৌঁছতে পারে ৩৫ ডিগ্রির ওপরে

জয়পুর, ৭ মার্চ (হি.স.): উত্তুরে ঠান্ডা হাওয়ার গতি কমে যাওয়ায় রাজস্থানে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার বাড়মেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ডুংরপুরে ৩৫.১ ডিগ্রি। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাওয়ার দিক পরিবর্তনের ফলে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আগামী এক সপ্তাহ তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে এবং হোলি-ধুলন্ডি পর্যন্ত পারদ ৩৫ ডিগ্রির ওপরে পৌঁছতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বেশিরভাগ এলাকায় ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। জয়পুর, পিলানি, ভিলওয়াড়া, আজমের, কোটা, চিত্তোরগড়, ভরতপুর, চুরু ও ধোলপুরে তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে রেকর্ড করা হয়েছে।

পশ্চিম রাজস্থানের জেলাগুলিতেও গরমের প্রকোপ বাড়ছে। জয়সলমেরে ৩৪.৫ ডিগ্রি, যোধপুরে ৩৩.৭, জালোরে ৩৪.৩ ও বিকানেরে ৩২.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

জয়পুর আবহাওয়া দফতর জানান, আগামী ২-৩ দিন আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ১০ মার্চ পর্যন্ত রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং দিনের বেলা তীব্র রোদ বজায় থাকবে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top