News Flash

  • Home
  • দেশ
  • জন ঔষধি কেন্দ্রে রেখা গুপ্তা, বিঁধলেন পূর্বতন এএপি সরকারকে
Image

জন ঔষধি কেন্দ্রে রেখা গুপ্তা, বিঁধলেন পূর্বতন এএপি সরকারকে

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): দিল্লির অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। জন ঔষধি দিবস ২০২৫ উপলক্ষ্যে, শুক্রবার সকালে অশোক বিহার এলাকায় জন ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সাশ্রয়ী মূল্যের এই স্বাস্থ্যসেবা উদ্যোগের প্রচার করেন তিনি।

পূর্বতন এএপি সরকারকে আক্রমণ করে রেখা গুপ্তা বলেছেন, আজ সপ্তম জন ঔষধি দিবস, আমি বলতে চাই পূর্ববর্তী সরকার এই জনকেন্দ্রিক উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল, সম্ভবত এর সঙ্গে “প্রধানমন্ত্রী” শব্দটি যুক্ত থাকার কারণে। তবে, এখন আমি সপ্তম জন ঔষধি দিবসে দিল্লিকে অভিনন্দন জানাতে চাই।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “আমাদের আগের সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি প্রকল্প বাস্তবায়ন করেনি। হয়তো এই জনকল্যাণমূলক প্রকল্পের নামের সঙ্গে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি যুক্ত থাকার কারণে। সপ্তম জন ঔষধি দিবস উপলক্ষ্যে আমি দিল্লির জনগণকে অভিনন্দন জানাতে চাই। আমরা হাইকোর্টের সিদ্ধান্ত অনুসরণ করব, যেখানে বলা হয়েছে প্রতিটি হাসপাতালের ৫০০ মিটারের মধ্যে একটি জনঔষধি কেন্দ্র থাকা উচিত।”

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top