News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের পুলিশের গুলিতে আহত দিল্লি-এনসিআরের কুখ্যাত চেন ছিনতাইকারী
Image

উত্তর প্রদেশের পুলিশের গুলিতে আহত দিল্লি-এনসিআরের কুখ্যাত চেন ছিনতাইকারী

গাজিয়াবাদ, ৭ মার্চ (হি.স.): দিল্লি-এনসিআরে সক্রিয় কুখ্যাত চেন ছিনতাইকারী সোনু ওরফে সোনি বাল্মীকি ওরফে সোনু উত্তর প্রদেশের অন্তর্গত গাজিয়াবাদের শাহপুরিয়া পুলিশের গুলিতে আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজিয়াবাদের পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া জিনিসপত্র উদ্ধার করতে গেলে সে হঠাৎ গোপনে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের উপর গুলি চালায়। পাল্টা অভিযানে পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে।

এক পুলিশ আধিকারিক জানান , সোনুর কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি কার্তুজ, লুট করা একটি মোবাইল ফোন এবং ছিনতাই করা চেন বিক্রির ৩৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান , অভিযুক্ত সোনু গাজিয়াবাদের শাহপুর মুরাদনগরের বাসিন্দা। সে সেক্টর-২৩-এ এক মহিলার চেন ছিনতাই, ২১ জানুয়ারি মধুবন বাপুধাম এলাকায় মোবাইল লুট এবং সিহানি গেট এলাকায় আরও এক মহিলার চেন ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top