News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ান’ডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ
Image

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ান’ডে ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ

দুবাই, ৫ মার্চ(হি.স.): মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচের পর স্মিথ তাঁর সতীর্থদের জানিয়ে দেন যে তিনি ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন, যদিও তিনি টেস্ট এবং টি-২০ ক্রিকেটের জন্য উপলব্ধ থাকবেন।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল ওয়ান’ডে খেলোয়াড় স্মিথ ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে অভিষেক করেন। ১৭০ টিরও বেশি ম্যাচে তিনি ৪৩.২৮ গড়ে ৫,৮০০ রান সংগ্রহ করেন, যার মধ্যে ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি অর্ধশতক রয়েছে, এবং ২৮টি উইকেটও দখল করেন।

অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। স্মিথ ২০১৫ সাল থেকে ওডিআই দলের নেতৃত্ব দেন এবং তিনি তাঁর শেষ ম্যাচেও মঙ্গলবার দলকে নেতৃত্ব দিলেন। ২০১৫ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান পুরুষদের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়, সেই সঙ্গে ২০১৫ সালে আইসিসি পুরুষদের বর্ষসেরা ওয়ান’ডে দলে স্থান পান তিনি।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top