News Flash

  • Home
  • দেশ
  • রোহতকে হাইওয়ের ধারে উদ্ধার মহিলা কংগ্রেস কর্মীর দেহ, তদন্তে পুলিশ
Image

রোহতকে হাইওয়ের ধারে উদ্ধার মহিলা কংগ্রেস কর্মীর দেহ, তদন্তে পুলিশ

রোহতক, ২ মার্চ (হি.স.): হরিয়ানার রোহতকে হাইওয়ের ধার থেকে উদ্ধার হল এক মহিলা কংগ্রেস কর্মীর দেহ। ২০২৩ সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণী কংগ্রেস কর্মী। শনিবার সকালে রোহতক জেলার সাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেসে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর হাতে মেহেন্দির লেগেছিল, মনে করা হচ্ছে সম্প্রতি তিনি কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

পুলিশ সন্দেহ করছে, দেহটি স্যুটকেসে রাখার আগে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। কিছু পথচারীর নজরে আসে স্যুটকেসটি। রোহতকের কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রা জানান, ওই তরুণীর নাম হিমানি নারওয়াল। তিনি কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। একজন কংগ্রেস কর্মী হিসেবে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’-তে অংশ নিয়েছিলেন। সোনিপাতের রিন্ধনা গ্রামের বাসিন্দা হিমানি, তিনি রোহতকে থাকতেন।

রবিবার তদন্তকারী অফিসার এসআই নরেন্দ্র বলেন, “ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় সমস্ত নমুনা সংগ্রহ করেছে। দেহ শনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। আমরা প্রাথমিকভাবে যা দেখেছি তার ভিত্তিতে আমরা একটি খুনের মামলা দায়ের করেছি। আমরা মামলাটিকে অনেক দৃষ্টিকোণ থেকে দেখছি, তবে প্রমাণ এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সবকিছু পরিষ্কার হবে।”

Releated Posts

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top