News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা নির্মাণে নিম্নমানের পাথরের সুড়কি ব্যবহারের অভিযোগ
Image

রাস্তা নির্মাণে নিম্নমানের পাথরের সুড়কি ব্যবহারের অভিযোগ

উদয়পুর, ২ মার্চ : করবুক ব্লকের অধীনস্থ নিউ গোমতী ভিলেজে সিসি রাস্তা নির্মাণের কাজ চলাকালীন সময়ে অতি নিম্নমানের পাথরের সুড়কি ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর গ্রামোন্নয়ন দপ্তরের অমরপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার সহ সংশ্লিষ্ট রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত আরডি দপ্তরের প্রকৌশলী তথা ইমপ্লিমেন্টিং অফিসারের বিরুদ্ধে।

স্থানীয়দের থেকে জানা যায়, নির্মাণ কাজের সময় ব্যবহৃত পাথরের সুড়কি ও ডাস্টের মান অত্যন্ত নিম্নমানের, যার কারণে রাস্তার নির্মাণ কার্যক্রম চলাকালীন সময়েই রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ভিলেজবাসী এবং পুনর্বাসন কেন্দ্রের রিয়াং শরনার্থীরা এ ব্যাপারে ক্ষুব্ধ। তাদের দাবি, বাতিলযোগ্য পাথরের সুড়কি ব্যবহার করেই কংক্রিটের ঢালাইয়ের সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা নির্মাণের পর সড়কটির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।

এই পরিস্থিতিতে, ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে নিয়ে যাওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, গ্রামোন্নয়ন দপ্তরের অমরপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার ফোনে জানান, পাথরের সুড়কির সাপ্লাইয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নিম্নমানের পাথরের জন্য পেমেন্ট করা হবে না এবং বাতিল করা পাথরের সুড়কি সরিয়ে নেওয়ার জন্য সাপ্লাইয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, বাতিল পাথরের সুড়কি এখনও রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে।

এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে নিউ গোমতী ভিলেজের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবী করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে সিসি রাস্তার সঠিক নির্মাণ সম্পন্ন হয় এবং জনগণের স্বার্থ রক্ষা পায়।

Releated Posts

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top