News Flash

  • Home
  • দিনের খবর
  • মানা তুষারধসে এখনও নিখোঁজ ৪ জন, ক্রমেই বাড়ছে উৎকণ্ঠা
Image

মানা তুষারধসে এখনও নিখোঁজ ৪ জন, ক্রমেই বাড়ছে উৎকণ্ঠা

চামোলি, ২ মার্চ (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও উদ্ধারকাজ চলছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে মানা গ্রামে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তো বটেই, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) তুষারধসের নীচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে। ৫৪ জন শ্রমিকের মধ্যে ইতিমধ্যেই ৫০ জনকে উদ্ধার করা হয়েছে, ওই ৫০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত আরও ৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সময় যত এগোচ্ছে ততই উৎকন্ঠা বাড়ছে।

আগে শোনা যাচ্ছিল, ৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। কিন্তু, রবিবার সকালে চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, “প্রাথমিকভাবে গণনা করা হয়েছিল নিখোঁজ শ্রমিকের সংখ্যা ৫৫ জন, পরে জানা যায় একজন ছুটিতে গিয়েছিলেন, একজনকে ভুল করে গণনা করা হয়েছিল। মোট শ্রমিকের সংখ্যা এখন ৫৪, এই মুহূর্তে ৪ জন নিখোঁজ।

তুষারধসের ঘটনায় আহত বিআরও কর্মীদের আরও ভালো চিকিৎসার জন্য রবিবার সকালেই জোশীমঠ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় হেলিকপ্টারে তাঁদের যোশীমঠ নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নিখোঁজ ৪ বিআরও কর্মীর সন্ধান এখনও চলছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top