News Flash

  • Home
  • দেশ
  • নীলম শিন্ডে এখনও কোমায়, অবশেষে ভিসা অনুমোদন পেল পরিবার
Image

নীলম শিন্ডে এখনও কোমায়, অবশেষে ভিসা অনুমোদন পেল পরিবার

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকায় পথ দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছেন মহারাষ্ট্রের বাসিন্দা নীলম শিন্ডে। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। অনেক চেষ্টার পর অবশেষে আমেরিকান ভিসা পেল নীলমের পরিবার। বিগত ১০ দিন ধরে ভিসার জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল নীলমের পরিবার, অবশেষে ভিসার অনুমোদন পেয়েছেন তাঁরা।

শুক্রবার নীলমের বাবা তানাজি শিন্ডে বলেছেন, “অবশেষে আমরা ভিসা পেয়েছি এবং এখন আমেরিকা যাব। দুর্ঘটনাটি ১৪ তারিখে ঘটেছিল এবং আমরা ১৬ তারিখে সে সম্পর্কে জানতে পেরেছি। তখন থেকে আমরা ভিসার জন্য লড়াই করছিলাম, মহারাষ্ট্র এবং কেন্দ্রীয় সরকার আমাদের সাহায্য করেছে।”

গবেষণার কাজে গত চার বছর ধরে আমেরিকায় রয়েছেন নীলম। গত ১৪ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এক গাড়ি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। মাথায় চোটের কারণে কোমায় চলে যান নীলম। শরীরের একাধিক হাড়ও ভেঙে গিয়েছে তাঁর। সেই থেকে আমেরিকার এক হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। ঘটনার দু’দিন পেরিয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের সাতারায় নীলমের বাড়িতে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর থেকেই আমেরিকার ভিসা পাওয়ার জন্য চেষ্টা করেন উদ্বিগ্ন বাবা-মা। অবশেষে ভিসা পেলেন তাঁরা।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top