News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে বিধায়কের প্রবেশ, অনধিকার প্রবেশের অভিযোগ, প্রতিবাদে সরব এনএসইউআই
Image

পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে বিধায়কের প্রবেশ, অনধিকার প্রবেশের অভিযোগ, প্রতিবাদে সরব এনএসইউআই

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেন নগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। গত ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিধায়ক উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের মাঝে দাঁড় করিয়ে তাঁদের অমনোযোগী করার চেষ্টা করেন।

এছাড়াও, একাধিক বার পরীক্ষার্থীদের হাত তুলিয়ে তাঁদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় স্থানীয় শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, সাধারণভাবে পরীক্ষা কেন্দ্রগুলিতে অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষেধ থাকে, এমনকি অভিভাবকদেরও কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না।

এই অনধিকার প্রবেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনএসইউআই। সংগঠনটি দাবি করেছে যে, যদি শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ বিধায়ক তোফাজ্জল হোসেনকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি না দিয়ে থাকে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা আইনানুগ শাস্তির দাবি করেছে এবং বিধায়কের বিরুদ্ধে মামলা করার জন্য শিক্ষাদপ্তর ও পর্ষদকে আবেদন জানিয়েছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top