News Flash

Image

নিজ ঘরে থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: নিজ ঘরে থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সুভাষনগর নাহা পাড়ায় ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, প্রণয়ের জেরে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে সুভাষনগর নাহা পাড়ায় বাসিন্দা সুমন সরকার (১৯) নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে ছিল সুমন। গতকাল রাতে সুমন এবং তার প্রমিকা মধ্যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। আজ সকালে নিজ ঘরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সুমন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্তের পরই আসল রহস্য বেরিয়ে আসবে মৃত্যুর। সুমনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এলো।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top