News Flash

Image

গাড়ি ও অটোর সংঘর্ষে গুরুতর আহত দুইজন

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: গাড়ি ও অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুইজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। আজ দুপুরে বক্সনগর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ওই দূর্ঘটনায় স্থানীয় মানুষ পুলিশ এবং দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে টিআর০৭বি০৫৮০ নম্বরের একটি প্রাইভেট গাড়ি বিশালঘর থেকে বক্সনগরের দিকে আসছিল। ওই সময় টিআর০৭এ৩৮২১ নম্বরের একটি অটোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় ওই গাড়িটি। দুটি গাড়িই ঘটনাস্থলে উল্টে গিয়েছে। তাতে অটো চালক সাইফুল ইসলাম এবং গাড়ি চালক সুশিল সূত্রধর গুরুতর আহত হয়েছেন। সাথে সাথে স্হানীয়রা কলমচৌড়া থানায় খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহগ দুজনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই হাপানিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে, ওই দূর্ঘটনায় অটো চালক গুরতর আঘাত পেয়েছে বলে জানান বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ শ্যাম দেববর্মা।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top