News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Image

আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ ফেব্রুয়ারী: আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।

প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ২১,৫০৬ জন। রাজ্যের ৬০টি কেন্দ্র এবং স্থান ৯৫টি পরীক্ষা চলছে বলে জানান পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী।

এদিন ডা: ধনঞ্জয় গণ চৌধুরী বিজয় কুমার স্কুল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

এদিকে, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার হৃদয়ের অন্তস্তল থেকে শুভেচ্ছা। ভবিষ্যৎ নির্মাণের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকলের সাফল্য কামনা করি।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top