News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী, বেছে নিলেন ১০ জনকে
Image

স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী, বেছে নিলেন ১০ জনকে

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লড়াইয়ে সামনের সারিতে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদী বেছে নিলেন ১০ জনকে। এই ১০ জনের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা প্রমুখ।

সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “গতকালের মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ মতোই, আমি স্থূলতার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে এবং খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কিছু ব্যক্তিদের মনোনীত করতে চাই। আমি তাঁদের প্রতি ১০ জনকে মনোনয়ন করার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের আন্দোলন আরও বড় হয়!”

প্রধানমন্ত্রী মনোনীত এই ১০ জন হলেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, নিরাহুয়া হিন্দুস্তানী, মনু ভাকের, মীরাবাঈ চানু, মোহন লাল, নন্দন নিলেকানি, অভিনেতা আর মাধবন, সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও সুধা মূর্তি।

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top