News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশন শুরু

ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশন শুরু

রাঁচি,২৪ ফেব্রুয়ারি (হি.স.): সোমবার থেকে ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশন ২৭ মার্চ পর্যন্ত চলবে। প্রথম দিন অধিবেশনে রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ার বিধানসভায় ভাষণ দেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের উল্লেখ করেন। তবে, বিজেপি পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

বিজেপির বিধায়ক সি.পি. সিং বলেন, “রাজ্যপালকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে। যে বিষয়গুলি বলা হচ্ছে, তা সত্য নয়।” এরপর বিজেপি বিধায়কেরা রাজ্যপালের ভাষণে উল্লিখিত বিষয়গুলোর বিরুদ্ধে সরব হন। এই অধিবেশনে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটও পেশ করবে।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top