News Flash

  • Home
  • বিদেশ
  • এফবিআই-এর ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, গীতা ছুঁয়ে নিলেন শপথ
Image

এফবিআই-এর ডিরেক্টর হলেন কাশ প্যাটেল, গীতা ছুঁয়ে নিলেন শপথ

ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল আমেরিকার এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এফবিআই-এর ডিরেক্টর হওয়া নিজের জীবনের এক বিরাট সম্মান হিসেবে উল্লেখ করেছেন প্যাটেল। গত বৃহস্পতিবার আমেরিকার সেনেটে ৫১-৪৯ ভোটে কাশের নিয়োগ অনুমোদিত হয়। দুই রিপাবলিকান তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাইডেন প্রশাসনের অবসানের পর ক্রিস্টোফার রে পদত্যাগ করায় কাশ প্যাটেল তাঁর স্থলাভিষিক্ত হলেন।

আমেরিকায় গীতা ছুঁয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এফবিআই-এর প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ কাশ। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানেও ট্রাম্প উপস্থিত ছিলেন। কেন তিনি কাশকে পছন্দ করেন, কেন তাঁকেই এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়, জানিয়েছেন ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসের ইইওবি ভবনে ভারতীয় চুক্তি কক্ষে কাশের শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান পরিচালনা করেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। এফবিআইয়ের ডিরেক্টর হিসাবে শপথগ্রহণের সময়ে গীতার উপরে হাত রেখেছিলেন কাশ।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top