News Flash

  • Home
  • দেশ
  • সোল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন নরেন্দ্র মোদীর
Image

সোল লিডারশিপ কনক্লেভের উদ্বোধন নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে শুক্রবার সকালে এসওইউএল (সোল) লিডারশিপ কনক্লেভের উদ্বোধন করেন। সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে তিনি বলেন, এমন কিছু বিষয় আছে যা হৃদয়ের খুব কাছের। আজকের এটিও তেমনই।

তিনি বলেন, ভাল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সময়ের প্রয়োজনেই। তাই সোল প্রতিষ্ঠা বিকশিত ভারতের উন্নয়ন যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ।

উল্লেখ্য, ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র তরফে জানানো হয়েছিল, ২১ থেকে ২২ ফেব্রুয়ারি ২ দিনের এসওইউএল লিডারশিপ কনক্লেভ একটি উচ্চ পর্যায়ের মঞ্চের কাজ করবে, যেখানে রাজনীতি, ক্রীড়া, শিল্পকলা ও সংবাদমাধ্যম, আধ্যাত্মিক জগৎ, জননীতি, বাণিজ্য এবং সামাজিক ক্ষেত্রের মতো বিভিন্ন জগতের নেতারা তাঁদের প্রেরণাদায়ক জীবনের কথা ভাগ করে নেবেন এবং নেতৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবেন। কনক্লেভে সহযোগিতা এবং ভাবনা-চিন্তার পরিমণ্ডল সৃষ্টি করা হবে, যেখানে তরুণ শ্রোতাদের অনুপ্রেরণা দিতে ব্যর্থতা এবং সাফল্য এই দুইয়ের থেকেই শিক্ষা নেওয়ার পাঠ দেওয়া হবে।

গুজরাটের স্কুল অফ আল্টিমেট লিডারশিপ একটি নেতৃত্ব সংক্রান্ত প্রতিষ্ঠান, যা মানুষের কল্যাণে যোগ্য নেতা তৈরি করে। এর লক্ষ্য প্রথাগত প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রটি প্রসার করা এবং তাঁদের অন্তর্ভুক্ত করা, যাঁরা শুধুমাত্র রাজনৈতিক যোগাযোগ আছে বলেই নয়, গণপরিষেবার জন্য আগ্রহ, দায়বদ্ধতা এবং মেধা নিয়ে উঠে এসেছে। এসওইউএল দেবে অন্তর্দৃষ্টি, দক্ষতা এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ, যাতে বর্তমান পৃথিবীতে নেতৃত্বের সামনে থাকা জটিল সমস্যাগুলি অতিক্রম করা যায়।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top