News Flash

Image

অসমে নাবালিকা ধর্ষণ-মামলায় জনৈক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মরিগাঁও (অসম), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : নাবালিকা ধর্ষণ-মামলায় জনৈক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন মরিগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক (পোকসো) শ্রীমতি এনএ আহমেদ।

জানা গেছে, মরিগাঁও জেলার অন্তর্গত মিকিরভেটা থানায় ৪৩/২০২০ নম্বরের মামলায় অভিযুক্ত জনৈক যাদব বরুয়াকে ‘দ্য প্ৰটেকশন অব চিল্ড্ৰেন ফ্ৰম সেক্সুয়াল অফেনসেস অ্যাক্ট (পোকসো)’-এর ধারা ৬-এর অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিশেষ বিচারক এনএ আহমেদ। এর সঙ্গে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

দণ্ডাদেশে মরিগাঁও জেলা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, আসামিকে হেফাজতে নিয়ে আইন অনুযায়ী সাজা কার্যকর নিশ্চিত করতে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top