রায়গঞ্জ, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস নেত্রীর বাড়িতে চলল গুলি ও বোমা। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোররাতে রায়গঞ্জের এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুঃসাহসিক দুষ্কৃতী হামলা চলে। অভিযোগ, ১০ নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিক রায়ের বাড়ি লক্ষ্য করে প্রথমে পাথর, আধলা ইটের বৃষ্টি করে দুষ্কৃতীরা। এরপর চলে গুলি, বোমাও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহর লাগোয়া দেবীনগর এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

রায়গঞ্জে তৃণমূল নেত্রীর বাড়িতে চলল গুলি ও বোমা, ছড়ালো চাঞ্চল্য
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















