News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা
Image

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : — ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগরতলায় বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে জার্নালিস্ট ইউনিয়ন ও ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয়।

এই উদ্যোগের ফলে জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে থাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। জার্নালিস্ট ইউনিয়ন এবং ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই থাকার ব্যবস্থা করেছে।

জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা নিতে আগরতলা এলে অগ্রিম জানিয়ে দিতে হবে এবং রুম বুকিং এর জন্য 7005590446, 9863052602 এই দুটি ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। সুবিধাভোগীদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। তবে নিজের পরিচয়পত্র নিয়ে আসতে হবে। চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের জন্যই শুধু এই ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top