News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত
Image

আর জি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ১১ মার্চের মধ্যে আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে।

সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে এই মামলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৩মার্চের মধ্যে অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ শেষ করতে হবে। কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত। এর ফলে দ্রুত বিচারপ্রক্রিয়া সংগঠিত করা সম্ভব হবে বলেও মনে করছে আদালত।

গত বছরের আগস্ট মাসে গভীর রাতে আর জি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। ওই মামলায় বিচারে দেরি হওয়া নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।

উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও বিচারে দেরি হচ্ছে। বিচারে প্রথাগত ঢিলেমির আশঙ্কাও করেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top