News Flash

  • Home
  • দিনের খবর
  • শনিবার রাতের পর শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন বন্ধ
Image

শনিবার রাতের পর শিয়ালদা শাখায় বেশ কিছু ট্রেন বন্ধ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): শিয়ালদা শাখায় সপ্তাহান্তে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হল। রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজের জন্য এই সিদ্ধান্ত।

রেলসূত্রের খবর, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-লালগোলা, শিয়ালদা-গেদে, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-রানাঘাট, নৈহাটি-ব্যান্ডেল-সহ প্রচুর ট্রেন বাতিল শনি ও রবিবার।

কোনও কোনও ট্রেনে গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাউন ট্রেনগুলি বাতিল থাকবে শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫। আর আপ ট্রেনগুলি শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না।

শিয়ালদা ডিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউন বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top