News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে বিজেপির জয় উদযাপন করলেন সাইনি, বিঁধলেন কেজরিওয়ালকে
Image

দিল্লিতে বিজেপির জয় উদযাপন করলেন সাইনি, বিঁধলেন কেজরিওয়ালকে

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় উদযাপন করলেন হরিয়ানায় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। রবিবার সকালে দিল্লিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি দলীয় কর্মীদের মধ্যে জিলিপি বিতরণ করেন। পাশাপাশি এদিন তিনি আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ২০২৫-এর ভোটে ৪৮টি আসনে জিতেছে বিজেপি।

হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, কেজরিওয়াল বলেছিলেন, তিনি দরিদ্রদের সন্তানদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার করবেন, কিন্তু তার পরিবর্তে মদের দোকান খুললেন। সাইনি আরও বলেছেন, ২৭ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির জনগণ আমাদের ঐতিহাসিক বিজয় দিয়েছে। গত ১০ বছর ধরে এমন একটি সরকার ছিল যারা সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। তারা কখনওই মানুষকে প্রধানমন্ত্রী মোদীর দ্বারা পরিচালিত স্কিমগুলির সুবিধা নিতে দেয়নি, তারা সবসময় মিথ্যা বলেছে। তিনি (অরবিন্দ কেজরিওয়াল) বলেছেন, তিনি পরিষ্কার জল দেবেন, যমুনা পরিষ্কার করবেন। তিনি কখনওই কিছু করেননি এবং পরিবর্তে সর্বদা অন্যকে দোষারোপ করেন।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top