News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর হণ্ডুরাসের ক্যারিবিয়ান সাগরে জোরালো ভূমিকম্প, তীব্রতা ৭.৬
Image

উত্তর হণ্ডুরাসের ক্যারিবিয়ান সাগরে জোরালো ভূমিকম্প, তীব্রতা ৭.৬

তেগুসিগাল্পা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর হণ্ডুরাসের ক্যারিবিয়ান সাগর অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬। এই জোরালো ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকত থেকে বাসিন্দাদের সরে যেতেও নির্দেশ দেওয়া হয়। কিউবাতে ৩ মিটার ও হণ্ডুরাস থেকে কেম্যান দ্বীপপুঞ্জের মাঝে সমুদ্রে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়েরও পূর্বাভাস জারি করা হয়।

কিন্তু পরবর্তীতে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। আপাতত সুনামি সতর্কতা নেই ওই এলাকায়। ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

Releated Posts

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026

নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬, জোরদার উদ্ধার অভিযান

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬-তে পৌঁছেছে। এখনও শত শত মানুষ নিখোঁজ…

ByByNews Desk Aug 29, 2026

নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠানে যোগ দেবেন ৩৯টি অঙ্গরাজ্যের ৫ হাজারের বেশি মানুষ

নিউইয়র্ক, ২৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের বক্তব্য শোনার জন্য শনিবার স্থানীয় সময় নিউইয়র্কের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top