News Flash

  • Home
  • দিনের খবর
  • স্কুলের ভুলে মেলেনি মাধ্যমিকের অ্যাডমিট, সুযোগ দিল হাইকোর্ট
Image

স্কুলের ভুলে মেলেনি মাধ্যমিকের অ্যাডমিট, সুযোগ দিল হাইকোর্ট

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): এখনও পর্যন্ত যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের।

বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে শুক্রবার বেলা ২টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে। সেখানে আবেদন জানাতে পারবে স্কুল। যারা অ্যাডমিট কার্ড পায়নি, তাদের জন্য আবেদন করবে স্কুল। এরপর রবিবারের মধ্যে কার্ড বাড়িতে পৌঁছে দিতে হবে।

আবেদনের ভিত্তিতে এনরোলমেন্ট হলে রবিবার পর্যন্ত বোর্ডের অফিসে যেতে পারবেন স্কুলের প্রধান শিক্ষকরা৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড।

এদিনই বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে। বোর্ডের আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ আপলোড হওয়ার পর তারা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানাবেন। যাঁদের অ্যাডমিট কার্ডে ভুল আছে সেগুলির সংশোধন হবে। তারপর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বোর্ডের অফিসে গিয়ে আগামিকাল ও পরশু অ্যাডমিট কার্ড নিতে পারবেন।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top