News Flash

  • Home
  • দেশ
  • নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু কাউকে অসম্মান করতে পারেন না, সোনিয়াকে নিশানা শাম্ভবীর 
Image

নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু কাউকে অসম্মান করতে পারেন না, সোনিয়াকে নিশানা শাম্ভবীর 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের প্রতিক্রিয়া দিতে গিয়ে “বিতর্কিত” মন্তব্য করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে তিনি তাঁকে ‘বেচারা লেডি’ বলে কটাক্ষ করেন। রাষ্ট্রপতি সম্পর্কে সোনিয়ার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এলজেপি (রাম বিলাস)-এর সাংসদ শাম্ভবী চৌধুরী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মন্তব্য সম্পর্কে এলজেপি (রাম বিলাস) সাংসদ শাম্ভবী চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি সম্পর্কে তিনি (সোনিয়া গান্ধী) কী অনুভব করেন সেই চিন্তাভাবনাই প্রতিফলিত হয়েছে। একটি সম্মানজনক পদের প্রতি বিরোধীদের কাছ থেকে ক্রমাগত এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হচ্ছে দেখতে পাচ্ছি। আপনি কারওর নীতির সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু আপনি এভাবে কাউকে অসম্মান করতে পারেন না।

উল্লেখ্য, রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে সোনিয়া গান্ধীকে প্রশ্ন করা হলে, শুরুতে তিনি সরাসরি কিছু বলেননি। তবে, সোনিয়া ও রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। এরপর, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে সোনিয়া বলেন, ‘এগুলো মিথ্যা প্রতিশ্রুতি’। এরপর রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির ভাষণ একঘেয়ে ছিল। তখন সোনিয়া গান্ধী বলেন, ‘বেচারা মহিলা… রাষ্ট্রপতিজি শেষের দিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন।’

Releated Posts

‘বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনীতি নয়’, বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৯ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়াকে রাজনৈতিক রং না…

ByByNews Desk Jul 9, 2026

পুনেতে ভবন ধস: ধ্বংসস্তূপ থেকে এক দেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৯; তল্লাশি অব্যাহত

পুনে, ৯ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের কাছে পিম্প্রি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি তিনতলা ভবন ধসের ঘটনায়…

ByByNews Desk Jul 9, 2026

তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শর্তসাপেক্ষে লেনদেনের অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে এবং সীমিতভাবে অর্থ ব্যবহারের…

ByByNews Desk Jul 9, 2026

গদগে চরম অমানবিকতা: মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

গদগ (কর্ণাটক), ৯ জুলাই : কর্ণাটকের গদগ জেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে লাগাতার যৌন নির্যাতন এবং সেই অত্যাচারের…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top