News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বর্ণালংকার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর
Image

স্বর্ণালংকার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর

আগরতলা, ৩১ জানুয়ারি: স্বর্ণালংকার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক বহি:রাজ্যের দুই চোর। আজ বিশালগড় থানাধীন গকুলনগরস্থিত ভূইয়ার মাথা এলাকায় ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পরবর্তী সময়ে চোরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দিন দুপুরে প্রকাশ্যে বিশালগড় থানাধীন গকুলনগরস্থিত ভূইয়ার মাথা এলাকায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পুরোনো স্বর্ণের জিনিস পরিষ্কার করার নাম করে গলার চেইন ও কানের দুল নিয়ে পালিয়েছিল দুই যুবক। কিন্তু পরিবারের সদস্যদের চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রতিবেশীরা। ওই দুই চোরকে হাতেনাতে আটক করে স্হানীয় মানুষ।সাথে সাথে তারা থানায় খবর দিয়েছেন।পরর্বতী সময়ে পুলিশের হাতে চোরকে তুলে দিয়েছে।পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। আটককৃতদের নাম পবন কুমার এবং নীতেশ কুমার।

Releated Posts

উন্নয়ন সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রীর

আগরতলা: ৯ জুলাই:  আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি  আয়োজিত…

ByByReshmi Debnath Jul 9, 2026

বিজনেস কনক্লেভে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের লক্ষ্য গৃহীত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, ত্রিপুরা দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি।…

ByByReshmi Debnath Jul 9, 2026

রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের

মালিগাঁও, ৯ জুলাই : যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে রাণী কমলাপতি–আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসে…

ByBySandeep Biswas Jul 9, 2026

গোমতীর ভাঙনে বিপর্যস্ত মেলাঘর, নিরাপদ আশ্রয়ের খোঁজে নদী তীরের পরিবারগুলি

আগরতলা, ৯ জুলাই: বর্ষার বৃষ্টিতে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সিপাহিজলা জেলার মেলাঘর পুর পরিষদের ৭ ও ৮…

ByByTaniya Chakraborty Jul 9, 2026
Scroll to Top