News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : রাষ্ট্রপতি
Image

ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): ভারতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, ভারতের মেট্রো রেল নেটওয়ার্ক এখন ১০০০ কিলোমিটার মাইলফলক অতিক্রম করেছে। বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয় কক্ষে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “এয়ারলাইন কোম্পানিগুলি ১৭০০টি নতুন এয়ারক্রাফটের অর্ডার দিয়ে দেশের এভিয়েশন সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে।”

রাষ্ট্রপতি আরও বলেছেন, “উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হয়েছে এবং এখন দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেললাইনের মাধ্যমে সংযুক্ত হবে।” রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “সাইবার নিরাপত্তায় দক্ষতা নিশ্চিত করার জন্য আমার সরকার ক্রমাগত কাজ করছে। ডিজিটাল জালিয়াতি, সাইবার ক্রাইম এবং ডিপফেক সামাজিক, আর্থিক এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top