News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃতীয় মেয়াদে ভারতের সর্বাত্মক উন্নয়নে মনোনিবেশ করা হবে : প্রধানমন্ত্রী
Image

তৃতীয় মেয়াদে ভারতের সর্বাত্মক উন্নয়নে মনোনিবেশ করা হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): তৃতীয় মেয়াদে ভারতের সর্বাত্মক উন্নয়নের দিকেই মনোনিবেশ করা হবে। দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, নারী শক্তি ও মহিলাদের ক্ষমতায়নকেই অধিক অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “তৃতীয় মেয়াদে, আমরা যা করব; তা হল ভারতের সর্বাত্মক উন্নয়নে মনোনিবেশ। আমরা মিশন মোডে এগিয়ে যাচ্ছি। উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং বিনিয়োগ আমাদের অর্থনৈতিক কার্যকলাপের ভীত। সংসদের এই অধিবেশনে ঐতিহাসিক অনেক বিল ও সংশোধনী নিয়ে আলোচনা হবে। যথাযথ ও বিস্তারিত আলোচনার পর এগুলিকে আইনে পরিণত করা হবে। বিশেষ করে নারী শক্তি ও নারীর ক্ষমতায়ন হবে মূল কেন্দ্রবিন্দু। সংস্কার, সঞ্চালন এবং রূপান্তর হবে আমাদের ফোকাসের দ্বিতীয় ক্ষেত্র।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এই বাজেট অধিবেশনে, সমস্ত সাংসদ বিকশিত ভারতকে শক্তিশালী করতে অবদান রাখবেন, বিশেষ করে তরুণ সাংসদরা, কারণ এটি তাঁদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তাঁরা বিকশিত ভারতের সাক্ষী হবেন। আমি আশা করি, আমরা মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবো।”

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top