News Flash

  • Home
  • দেশ
  • ভারত বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী
Image

ভারত বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): ভারত বিশ্বব্যাপী নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ৭৫ বছর পূর্ণ করেছে।” শুক্রবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “বাজেট অধিবেশনের প্রাক্কালে আমি সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে প্রণাম করছি। আমি প্রার্থনা করছি, মা লক্ষ্মী আমাদের দেশের দরিদ্র ও মধ্যবিত্তদের আশীর্বাদ করতে থাকুন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত নিজেকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছে। এটি আমার তৃতীয় মেয়াদের প্রথম সম্পূর্ণ বাজেট। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০৪৭ সালে যখন ভারত স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, ভারত নিজস্ব বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করবে এবং এই বাজেট দেশকে নতুন শক্তি ও আশা দেবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, ২০১৪ সাল থেকে এটিই প্রথম সংসদ অধিবেশন, যখন আমাদের বিষয়ে কোনও ‘বিদেশি চিঙ্গারি’ (বিদেশি হস্তক্ষেপ) দেখা যায়নি, যেখানে কোনও বিদেশী শক্তি আগুন জ্বালানোর চেষ্টা করেনি। আমি প্রতিটি বাজেট অধিবেশনের আগে এটি লক্ষ্য করেছি।”

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top