News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মেলাঘরে শিক্ষিকা হত্যা, সুষ্ঠু তদন্তের দাবিতে ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট দারস্থ পরিবারের সদস্যরা
Image

মেলাঘরে শিক্ষিকা হত্যা, সুষ্ঠু তদন্তের দাবিতে ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট দারস্থ পরিবারের সদস্যরা

আগরতলা, ৩১ জানুয়ারি: মেলাঘরের শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মন হত্যার মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে ত্রিপুরা মানবাধিকার কমিশনের নিকট দারস্থ হয়েছেন মৃতার দুই শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের দাবি,অভিযুক্ত স্বামী মৃণাল কান্তি বর্মনকে দ্রুত গ্রেপ্তার করা হোক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘরের বাসিন্দা তথা শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনের রহস্যজনকভবাে মৃত্যু হয়েছিল। তার স্বামী মৃণাল কান্তি বর্মনও পেশায় শিক্ষক। মৃতার সন্তান এবং তার বোনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন মিলেই আগুনে পুড়িয়ে হত্যা করেছে শিক্ষিকাকে। তাই তারা চার জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। পুলিশ কেবলমাত্র একজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত তথা মৃতার স্বামী এখনও গ্রেফতার হয়নি। মেলাঘর থানার পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পরিজনরা এদিন মানবাধিকার কমিশনে অভিযোগ জমা করেছেন। তাদের সাথে ছিল মৃতার কিশোরী মেয়ে এবং শিশুপুত্র।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top