News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি ফান্ডিং দেওয়ার বিষয়ে অর্থ কমিশনের সঙ্গে কথা বললেন প্রদ্যোৎ
Image

এডিসিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি ফান্ডিং দেওয়ার বিষয়ে অর্থ কমিশনের সঙ্গে কথা বললেন প্রদ্যোৎ

আগরতলা, ৩০ জানুয়ারি : এডিসিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি ফান্ডিং দেওয়ার বিষয়ে ১৬ তম অর্থ কমিশনের সঙ্গে কথা বলেছেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিনি।

রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার একরাশ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অর্থ কমিশন। এদিন জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা। বৈঠক শেষে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, এডিসিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি ফান্ডিং দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর্টিক্যাল ২৮০ অনুযায়ী এডিসিকে কেন্দ্রীয় সরকারের সরাসরি ফান্ডিং দেওয়ার কথা রয়েছে। সেই বিষয়েই আলোচনা হয়েছে। প্রদ্যোৎ কিশোর আরো বলেন, ত্রিপুরার ৬৮ শতাংশ এডিসি এলাকা রয়েছে। কিন্তু বাজেটের ১.৭ শতাংশ এডিসির জন্য বরাদ্দ হয়। এই সব বিষয়েই কথা হয়েছে অর্থ কমিশনের সঙ্গে। কমিশন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবেন বলে আশা ব্যক্ত করেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top