News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাবেশমুখী গাড়ি ভাঙচুর ও অনেক জায়গায় যানবাহন বন্ধ করা হয়েছে : অঘোর দেববর্মা
Image

সমাবেশমুখী গাড়ি ভাঙচুর ও অনেক জায়গায় যানবাহন বন্ধ করা হয়েছে : অঘোর দেববর্মা

আগরতলা, ২৯ জানুয়ারি : সমাবেশমুখী গাড়ি ভাঙচুর ও অনেক জায়গায় যানবাহন বন্ধ করা হয়। সিপিআইএম দলের রাজ্য সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ করেন সিপিআইএম প্রবীণ নেতা অঘোর দেববর্মা।

আজ সিপিআইএম দলের রাজ্য সম্মেলন উপলক্ষ্যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর, প্রবীণ সিপিআইএম নেতা অঘোর দেববর্মা এবং রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রবীণ সিপিআইএম নেতা অঘোর দেববর্মা বলেন, আজকের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা সমাবেশমুখী গাড়িগুলি ভাঙচুর ও অনেক জায়গায় যানবাহন বন্ধ করা হয়েছে। কারণ শাসক দল ভয় পায়।

তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেন, গত ২০১৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত সাধারণ মানুষ নিজের গনতান্ত্রিক অধিকার ধরে রাখতে পারে নি। গণতন্ত্র নাম মাত্রই আছে।

তিনি আরো বলেন, ত্রিপুরার মানুষ আজ প্রমাণ করে দিয়েছেন, যত বাধা আসুক বা যত অত্যাচার হোক, মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। মানুষের বাম দলের উপর আত্মবিশ্বাস আছে, নয়তো আজ এই জনপ্লাবন হতো না।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top