News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বামেদের চোখে ছানি পড়েছে, তাই তারা উন্নয়ন দেখতে পাননা: মুখ্যমন্ত্রী
Image

বামেদের চোখে ছানি পড়েছে, তাই তারা উন্নয়ন দেখতে পাননা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি:
বামেদের চোখে ছানি পড়েছে, তাই তারা উন্নয়ন দেখতে পাননা। যে বিমানবন্দর দিয়ে আসলেন সেই বিমান বন্দরের উন্নতি নজরে পড়েনি বাম নেতার? প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আজ আগরতলায় সিপিআইএমের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে বিজেপি সরকারের উন্নয়ন নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন সিপিআইএম রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত। এরই উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এদিন বলেন, বাম নেতাদের চোখে ছানি পড়েছে। তারা তাই উন্নয়ন দেখতে পাননা। তাদেরকে অপারেশন করার পরামর্শ দিলেন তিনি। যে বিমানবন্দর দিয়ে তিনি এলেন তার চিত্র আগের তুলনায় বদলে গেছে। বিমানবন্দর থেকে যে রাস্তা দিয়ে পতপত করে দলীয় পতাকা উড়িয়ে এসেছেন সেই রাস্তার উন্নয়ন উনার চোখে পড়েনি?

মুখ্যমন্ত্রী আরো বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের  নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করেছে বিজেপি সরকার। কিন্তু বামেরা ওনাকে সম্মানই দেননি। সিপিআইএম ৫০ বছর পিছিয়ে গেছে আর বিজেপি ৫০ বছর এগিয়ে গেছে। তাই তারা উন্নয়ন লক্ষ্য করতে পারছে না। এদিকে সংবিধান সংশোধন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন ইউপিএ সরকারের আমলে সংবিধানের উপর আঘাত করেছে সিপিআইএম তা কেউ ভুলে যায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সংবিধানকে রক্ষা করা হয়েছে। 

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top