News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, যোগীর সঙ্গে ফোনে কথা মোদীর
Image

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, যোগীর সঙ্গে ফোনে কথা মোদীর

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি.স.): যাবতীয় ব্যবস্থাপনা সত্ত্বেও, যা কাঙ্খিত ছিল না, তাই ঘটল মহাকুম্ভে। মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল গঙ্গা, যমুনা, এবং সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে। বুধবার ভোরে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকেই আহত হয়েছেন, আবার মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। আহত আরও অনেক পুণ্যার্থী। র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। আহতদের সেক্টর ২-এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। স্পেশাল এক্সিকিউটিভ অফিসার আকাঙ্খা রানা বলেছেন, “সঙ্গম রুটে কিছু ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু মানুষ আহত হয়েছেন। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। এটা গুরুতর পরিস্থিতি নয়।” শাহী স্নানের জন্য এদিন এতটাই ভিড় ছিল যে পুণ্যস্নান না করার সিদ্ধান্ত নেন অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্র পুরী। তিনি বলেছেন, “এই ঘটনায় আমরা শোকাহত। আমাদের সঙ্গে হাজার হাজার ভক্ত ছিল। জনস্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আখড়াগুলি আজ স্নানে অংশ নেবে না।”

পদপিষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাঁরা। প্রধানমন্ত্রী মোদী দুইবার ফোন করেন যোগীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

জল সংরক্ষণ ও পানীয় জলের নিরাপত্তা নিয়ে দিল্লিতে জলশক্তি মন্ত্রকের সম্মেলন

আগরতলা, ৩ সেপ্টেম্বর: জল সংরক্ষণ, জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা নিয়ে দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026
Scroll to Top