News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিকল্প রোজগারের স্বপ্ন দেখছে ৮০জন যুবক যুবতী
Image

মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিকল্প রোজগারের স্বপ্ন দেখছে ৮০জন যুবক যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিকল্প রোজগারের স্বপ্ন দেখছে ৮০জন যুবক যুবতী। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে  প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে রাজ্যের বহু বেকার যুবক যুবতী রোজগারের দিশা খুঁজে পেয়েছে। বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে বেকারদের হাতে রোজগার তুলে দিতে চাইছে সরকার। এতে সাড়া দিচ্ছে রাজ্যের বেকার যুবক-যুবতী ও মহিলারা। সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহায়তায় সেকেরকোটস্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি পরিচালিত অর্কনীড়ে” বিকল্প রোজগারের স্বপ্নপূরণে প্রশিক্ষণ নিচ্ছে ৮০ জন বেকার যুবক-যুবতী- মহিলারা। এরমধ্যে ২৫ জন করে দু’টি ব্যাচে আর.পি.এল – লেমনগ্রাস উৎপাদনের প্রশিক্ষণ নিচ্ছে ৫০ জন।

অপরদিকে সূর্য মিত্র প্রকল্পে – সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিচ্ছে ৩০ জন।  গত ২৭শে জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ। এছাড়া ছিলেন এনবি .আই .আর. টি. এর ভাইস প্রেসিডেন্ট কপিলবরণ ভৌমিক,  অ্যাডমিনিস্ট্রেটর পি.এল. ঘোষ। ডক্টর অরিন্দম চৌধুরী লেমনগ্রাস উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন।

তিনি জানান পৃথিবীতে এই গ্রাসের চাহিদা রয়েছে। সুগন্ধি এই গ্রাসের তেল সুগন্ধি তেল, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক, আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে কাজে লাগে। এছাড়া গত ২৫ শে জানুয়ারি থেকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ান হিসেবে দুই মাসের প্রশিক্ষণ নিচ্ছে ৩০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়ার কাম টি.ও.টি সার্টিফিকেট হোল্ডার পি.এল. ঘোষ, ইঞ্জিনিয়ার পিনাক রঞ্জন সরকার, অনিল চন্দ্র দাস প্রমুখ। ইঞ্জিনিয়ার পি.এল ঘোষ জানান, সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার। এ প্রক্রিয়া পরিবেশবান্ধব। কিন্তু রাজ্যের সোলার টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম।

তাই সরকার চাইছে যুবক-যুবতীরা সোলার টেকনিশিয়ান হিসেবে বিকল্প রোজগারের দিশা খুঁজে পাক। তার জন্যই  এই প্রশিক্ষণের আয়োজন। অর্কনীড়ের কো অর্ডিনেটর অনুপ দে জানান প্রশিক্ষনার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া দপ্তরের পক্ষ থেকে কেবলমাত্র সোলার টেকনিশিয়ান ট্রেডের সফলরত শিক্ষার্থীদের  ব্যাংক একাউন্টে স্টাইপেন্ড প্রদান করা হবে। অর্কনীড়ের পক্ষ থেকে দেওয়া হবে শংসাপত্র।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top