News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী
Image

রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী

বৈদ্যনাথ ভট্টাচার্য

আগরতলা, ২৭ জানুয়ারি: রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। কুমারঘাটে ন্যাপাড়ার এলাকায় এক ব্যক্তির পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। নাশকতামূলক এক কর্মকাণ্ডের ফলে পথে বসলো এক ক্ষুদ্র মৎস্য জীব।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কুমারঘাটের ন্যাপাড়ার বাসিন্দা নিশিকান্ত দাস নামে এক ক্ষুদ্র মৎস্যজীবী দীর্ঘ বছর ধরে মাছ চাষ করে সংসার প্রতিপালন করছে। কুমারঘাট শহর সংলগ্ন কুকি ছড়ায় একটি দীর্ঘ লেইক রয়েছে। এই লেইকটিতে বৈজ্ঞানিক ভাবে মৎস্য চাষ করে চলছে নিখিল দাসের বড়পুত্র নিশি কান্ত দাস।রবিবার রাতে কতিপয় অজ্ঞাত পরিচিত দুষ্কৃতিকারী লেকইটিতে বিষ ঢেলে পুকুরের ছোট থেকে বড় সব মাছ নিধন করে। প্রতিদিন সকালে গিয়ে মাছের প্রতিপালন করে নিশিকান্ত দাস। অন্যান্য দিনের মত আজ সকালে লেইকে আসলে নিশি কান্ত দাসের মাথায় বাজ পড়ে। পুকুরের দিকে তাকিয়ে দেখে সব মাছ মরে জলে ভাসছে। কিছুক্ষণের মধ্যেই এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকাবাসীরা লেইকের পাড়ে ছুটে গিয়েছেন। পুকুরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে পড়ে। এই নাশকতা মূলক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দুষ্কৃতি কারীদের খুঁজে বের করা দাবি করা হয়। নিশি কান্ত দাস জানায় এলাকায় ব্যক্তিগত ভাবে তার সাথে কোন ব্যক্তির বিবাদ নেই। ওই ঘটনায় মৎস্য দপ্তর ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীর পাশে দাঁড়াক এই দাবি করছে এলাকাবাসী।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top