News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরপিএফ-এর রুটিন তল্লাশিতে উদ্ধার হলো ১৪ কেজি গাঁজা
Image

আরপিএফ-এর রুটিন তল্লাশিতে উদ্ধার হলো ১৪ কেজি গাঁজা

ধর্মনগর প্রতিনিধি, ২৫ জানুয়ারি: আরপিএফ-এর রুটিন তল্লাশিতে ধর্মনগর রেলস্টেশন থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কিন্তু কোনো পাচারকারীকে আটক করতে পারেনি আরপিএফ।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে রুটিন তল্লাশি চালায় ধর্মনগর আরপিএফ। শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ধর্মনগর রেল স্টেশনে এই তল্লাশি চালানোর সময় চারটি সন্দেহজনক কার্টুন দেখতে পান আরপিএফ সদস্যরা।
কার্টুনগুলিতে তল্লাশি চালানোর পর প্রথমে এগুলিতে গুড়ের প্যাকেট দেখা যায়। তবে প্যাকেট সরাতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। গাঁজাগুলি চকোলেট আকৃতির প্যাকেটের মধ্যে সুন্দরভাবে মোড়ানো ছিল। মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এই চারটি কার্টুন থেকে। তবে দুঃখজনকভাবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি আরপিএফ।

আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে নেশা কারবারীরা সড়কপথের পরিবর্তে রেলপথকে বেশি ব্যবহার করছে। বিভিন্ন রেল স্টেশনে নেশাজাতীয় দ্রব্য উদ্ধারের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কখনো দেশীয় নেটওয়ার্কের মাধ্যমে, আবার কখনো আন্তর্জাতিক অনুপ্রবেশের মাধ্যমে এ ধরনের নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টায় লিপ্ত রয়েছে মাদক চক্র।

ধর্মনগর আরপিএফ-এর আধিকারিক বিষ্ণু পান্ডা দাস জানান, “নেশা কারবারীরা যতই নতুন পন্থা অবলম্বন করুক, আমরা তাদের চক্রান্ত ব্যর্থ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের টিম প্রতিনিয়ত তৎপর রয়েছে।”

তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে স্থানীয়দের সহযোগিতা এবং রেলপথে তদারকি আরও বাড়ানোর কথা বলেছেন রেলপুলিশ ও আরপিএফ কর্মকর্তারা।

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top