News Flash

  • Home
  • দেশ
  • ভাণ্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৮, বহু দূরেও শোনা গেল শব্দ
Image

ভাণ্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণে মৃত ৮, বহু দূরেও শোনা গেল শব্দ

ভাণ্ডারা, ২৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের ভাণ্ডারায় একটি অর্ডন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ৮ জন। এছাড়াও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি অস্ত্র কারখানায়। ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দল, দমকল এবং চিকিৎসকদের একটি দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে নাগপুরের কাছে অবস্থিত এই কারখানায় আচমকা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে কারখানা এবং তার সংলগ্ন এলাকা। প্রায় ৫ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধসে পড়ে কারখানার একটি ছাদ। ধ্বংসস্তূপের নীচে অন্তত ১২ জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

জেলাশাসক সঞ্জয় কোলটে জানিয়েছেন, বিস্ফোরণের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। মোট ৭ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, পাঁচ কিলোমিটার দূর থেকে তার বিকট আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, “ভান্ডারার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে একটি বড় বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৮ জন মারা গিয়েছেন এবং ৭ জন আহত হয়েছেন।” এই বিস্ফোরণে দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

Releated Posts

ছাত্র আন্দোলন নিয়ে শশী থারুরের মন্তব্যে বিজেপির সমর্থন, কংগ্রেসের দাবি—রাহুলের লক্ষ্য রাজনৈতিক লাভ নয়, ব্যবস্থাগত সংস্কার

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ছাত্র সমস্যা এবং জনসংযোগ নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর…

ByByNews Desk Aug 8, 2026

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): তোলাবাজি, বেআইনি জমি দখল এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা…

ByByNews Desk Aug 8, 2026

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026
Scroll to Top