News Flash

  • Home
  • দেশ
  • ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচ, বাড়ি ফিরতে মিলবে বিশেষ ট্রেন
Image

ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচ, বাড়ি ফিরতে মিলবে বিশেষ ট্রেন

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): বুধবার ক্রিকেটের নন্দনকাননে নামতে চলছে ভারত- ইংল্যান্ড। রাতের ম্যাচে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সমস্যা দূর করতে এগিয়ে এল পূর্ব রেল। শুধু দুটি অতিরিক্ত ১২ কোচের ট্রেন চালাবে রেল। বিজ্ঞপ্তি দিয়ে এমনই কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টি ম্যাচের জন্য সেজে উঠেছে ইডেন। দর্শকদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। শহরতলি থেকে প্রচুর দর্শক মাঠে ভিড় জমাবে সেই আভাস আগেই মিলেছে। প্রিন্সেপ ঘাট থেকে বারাসত ও বিবাদী বাগ থেকে বারুইপুরের মধ্যে চলবে এই দুটি অতিরিক্ত ট্রেন।

বুধবার রাত ১১টা ৫০ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন ছাড়বে ইএমইউ স্পেশাল। বারাসত পৌঁছবে রাত একটায়। অন্যদিকে, বিবাদী বাগ থেকে ১২ কোচের ট্রেনটি ছাড়বে রাত ১২টা ২ মিনিটে। বারুইপুরে পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে।

—————

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top