News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার পোর্টব্লেয়ারে পরাক্রম দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ‘জয় হিন্দ’ পদযাত্রা
Image

বৃহস্পতিবার পোর্টব্লেয়ারে পরাক্রম দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ‘জয় হিন্দ’ পদযাত্রা

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী স্মরণে পরাক্রম দিবস উপলক্ষে বৃহস্পতিবার কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাডসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ারে ‘জয় হিন্দ পদযাত্রায়’ অংশগ্রহণ নেবেন। দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদান ও অদম্য সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানো হবে এই অনুষ্ঠানে। ১৫০০ জন ‘মাই ভারত’ যুব স্বেচ্ছাসবক এবং যুব নেতৃত্ব এতে অংশ নেবেন।

ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার এখবর জানিয়ে লিখেছে, “বর্ণাঢ্য এই পদযাত্রা শুরু হবে ফ্ল্যাগ পয়েন্ট থেকে, শেষ হবে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতীক নেতাজী স্টেডিয়ামে। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করবে এই পদযাত্রা। স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি স্বাধীন ও প্রগতিশীল ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গীর নানা দিক তুলে ধরা হবে সেখানে।

এছাড়াও স্বাধীনতা সংগ্রামে নেতাজীর আত্মত্যাগ ও চিন্তাভাবনার বিষয়ে তরুণদের অনুপ্রাণিত করে তুলতে যুবক-যুবতীদের জন্য “সুভাষ চন্দ্র বসু এবং স্বাধীনতা আন্দোলন” এই থিমের ওপর প্রবন্ধ রচনা, বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজের আয়োজন করা হয়েছে।

সুভাষ চন্দ্র বসুর জীবন ও আদর্শ তুলে ধরা হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। নেতাজীর জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর কৃতিত্ব তুলে ধরা হবে এক চিত্র প্রদর্শনীর মাধ্যমে। এর পাশাপাশি দেশ গঠন এবং সামাজিক উন্নয়নে অবদানের জন্য বেশ কয়েকজন যুবক-যুবতীকে সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে।

মন্ত্রক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশের যুবক-যুবতীদের আহ্বান জানিয়েছে। এর জন্য মাই ভারত পোর্টাল http://www.mybharat.gov.in/-এ নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top