News Flash

  • Home
  • প্রধান খবর
  • মকর সংক্রান্তিতে মহাকুম্ভে পুণ্যস্নান সাড়ে ৩ কোটির বেশি ভক্তর 
Image

মকর সংক্রান্তিতে মহাকুম্ভে পুণ্যস্নান সাড়ে ৩ কোটির বেশি ভক্তর 

প্রয়াগরাজ, ১৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভক্তদের ভিড় মহাকুম্ভের প্রয়াগরাজে। শীতকে উপেক্ষা করেই ভোর থেকে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন ভক্তরা। জানা গেছে, এদিন মকর সংক্রান্তি উপলক্ষ্যে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন সাড়ে ৩ কোটির বেশি ভক্ত।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, সমস্ত শ্রদ্ধেয় সাধক, ভক্তদের আন্তরিক অভিনন্দন যারা বিশ্বাস, সাম্য এবং ঐক্যের মহাসমাগম ‘মহাকুম্ভ-২০২৫’ প্রয়াগরাজ-এ মকর সংক্রান্তি উপলক্ষে পবিত্র সঙ্গমে বিশ্বাসের পুণ্যস্নান করেছেন। আজ, প্রথম অমৃতস্নান উপলক্ষে, সাড়ে ৩ কোটিরও বেশি শ্রদ্ধেয় সাধক ও ভক্তরা ত্রিবেণীতে স্নানের পুণ্য লাভ করেছেন। প্রথম অমৃতস্নান সফলভাবে সম্পন্ন হওয়ায় সমস্ত শ্রদ্ধেয় আখড়া, মহা কুম্ভমেলার প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, স্যানিটেশন কর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, নাবিক এবং কেন্দ্রীয় ও রাজ্যের সমস্ত বিভাগকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এদিন সকাল ৭টায় বিভিন্ন আখড়ার সাধু-সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করেন। সকাল দশটা পর্যন্ত পুণ্যস্নান করেছিলেন ১ কোটি ভক্ত, সাড়ে দশটা পর্যন্ত সেই সংখ্যা ছিল ১.৩৮ কোটি। বিকাল ৩টায় সেই সংখ্যা বেড়ে হয় আড়াই কোটি। আর শেষ পাওয়া খবর পর্যন্ত মকর সংক্রান্তিতে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন সাড়ে ৩ কোটির বেশি ভক্ত।

Releated Posts

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026

ভারতের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করল আমেরিকা

ওয়াশিংটন, ২২ জুন : ভারতের জন্য মোট ৪২৮.২ মিলিয়ন মার্কিন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে আমেরিকা।…

ByByNews Desk Jun 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর

নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top