News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত
Image

কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত

আগরতলা, ১২ জানুয়ারি : আগরতলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে ১২ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

এদিন সকালে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।

এদিন কংগ্রেস ভবনে উপস্থিত কংগ্রেস নেতা ও সমর্থকরা মিলে স্বামীজির জীবন বৃত্তান্ত নিতে আলোচনা করেন এবং তাঁর জীবনআদর্শকে স্মরণ করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীল কমল সাহা বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ যুব সমাজের জন্য প্রেরণা। যুবকরা যে দেশে স্বতস্ফূর্তভাবে কাজ করে না সেই দেশের উন্নতি হয় না, স্বামীজির এই বাণী যুব সমাজের মেনে চলা উচিত এবং সমাজের কল্যাণে কাজ করতে এগিয়ে আসা উচিত।

Releated Posts

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top