News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজধানীতে মাস্টারদা সূর্যসেনের আত্ম বলিদান দিবস পালিত
Image

রাজধানীতে মাস্টারদা সূর্যসেনের আত্ম বলিদান দিবস পালিত

আগরতলা, ১২ জানুয়ারি : রাজধানী আগরতলায় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর যৌথ উদ্যোগে মাস্টারদা সূর্যসেনের আত্ম বলিদান দিবস পালন করা হয়েছে।

প্রসঙ্গত, সূর্য কুমার সেন, মাস্টারদা নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং দেশের জন্য জীবন বলিদান দিয়েছিলেন। তাই আজ তাঁর আত্ম বলিদান দিবস শ্রদ্ধার সাথে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্যোক্তারা বলেন, দেশের বরেণ্য মহান ব্যক্তিত্বদের জীবন সংগ্রাম সম্পর্কে বর্তমান সময়ের পাঠ্যপুস্তকে কোনো উল্লেখ নেই। তাই আজকের যুগের ছাত্ররা দেশের প্রতি তাদের বলিদান সম্পর্কে কিছুই জানে না।

এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর সদস্যরা সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে পাঠ্যপুস্তকে মাস্টারদা সূর্যসেনের মত শহীদদের জীবন সম্পর্কে তথা তাদের আত্ম বলিদান বিষয়ে পাঠ্যপুস্তকে উল্লেখ করার দাবি করেন।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top