News Flash

Image

গবাদিপশু বোঝাই দুটি গাড়ি আটক কৈলাসহরে

কৈলাসহর, ১০ জানুয়ারি : কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ইসবপুর এলাকা থেকে  গবাদিপশু বোঝাই দুটি গাড়ি আটক করেছে। বেআইনিভাবে ওই দুটি গাড়ি করে গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। কৈলাসহর থানার পুলিশ বৃহস্পতিবার রাত্রিবেলা ইসবপুর এলাকা থেকে দুটি গাড়ি সহ মোট ১৪টি গরু আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, বৃহস্পতিবার রাত্রিবেলা উনাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে দুটি গবাদি পশু বোঝাই গাড়ি গুলধারপুর হয়ে ইসবপুরের দিকে আসছে। তখন এসআই দেবব্রত শীল এবং এসআই পংকজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ইসবপুর এলাকায় ছুটে যায় এবং দুটি গাড়িকে আটক করে।

টিআর০২- এইচ-১৮৪৬ নম্বরের গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  পাশাপাশি অপর গাড়িটি নম্বর বিহীন ছিল। এরপর পুলিশ গবাদি পশু বোঝাই এই দুটি গাড়িকে থানায় নিয়ে আসে। বর্তমানে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে দুটি গরু বোঝাই গাড়ি। এবিষয় নিয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার, এবং বিশিষ্ট সমাজসেবী কুনতলা সিনহা কৈলাসহর থানায় বৃহস্পতিবার  একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে।  সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে পশুগুলিকে গাড়িতে করে আনা হচ্ছিল। সেই গাড়িগুলিতে গবাদিপশুর খাবারের জন্য জল কিংবা ঘাস অথবা খড় কিছুই ছিল না।  সেই গবাদিপশুগুলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিনা পাচারকারীরা সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সাতদিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব ২২ জুলাই থেকে: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: আগামী ২২ জুলাই থেকে সাতদিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলার সূচনা হবে।…

ByByReshmi Debnath Jun 23, 2026

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top