News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে দুর্ঘটনায় মৃত ৪, শোকপ্রকাশ জিতেন্দ্র সিংয়ের
Image

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে দুর্ঘটনায় মৃত ৪, শোকপ্রকাশ জিতেন্দ্র সিংয়ের

জম্মু, ৫ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ওই গাড়িতে মোট ৬ জন ছিলেন, দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালক ও আরও একজন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। কিশতওয়ার জেলার পাদ্দার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, যে স্থানে গাড়িটি পড়ে যায়, সেখান থেকে নদী বয়ে যাচ্ছিল। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে ও দু’জনের খোঁজ পাওয়া যায়নি। সম্ভবত, তাঁরা নদীর স্রোতে তলিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top