News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জঙ্গি আনাগোনার বিষয়টি মাথা চাড়া দিয়েছে, সেই তথ্য সরকারের কাছেও নিশ্চয়ই রয়েছে : মানিক সরকার
Image

ত্রিপুরায় জঙ্গি আনাগোনার বিষয়টি মাথা চাড়া দিয়েছে, সেই তথ্য সরকারের কাছেও নিশ্চয়ই রয়েছে : মানিক সরকার

আগরতলা, ৪ জানুয়ারি: ত্রিপুরায় জঙ্গি আনাগোনার বিষয়টি মাথা চাড়া দিয়েছে। এবিষয়ে রাজ্য সরকারের কাছেও সেই তথ্য রয়েছে নিশ্চয়ই। যদি তথ্য না থাকে তাহলে এটা সরকারের দূর্বলতা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। 

এদিন তিনি বলেন, কোন সীমান্ত দিয়ে ত্রিপুরায় জঙ্গিরা প্রবেশ করছে সেই তথ্য রাজ্য সরকারের কাছে থাকা দরকার। বা এখন জঙ্গী গোষ্ঠী কোথায় আছে। বামফ্রন্ট সরকারের আমলে সেই তথ্য আমাদের কাছে ছিল। তাই বামফ্রন্ট সরকার মূল জায়গায় আঘাতের চেষ্টা করেছে। 

তাঁর কথায়, তৎকালীন সময়ে বামফ্রট সরকার সীমান্তে বিএসএফদের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। তাছাড়া, ত্রিপুরার বিভিন্ন সীমান্তে সুরক্ষা প্রদানের জন্য বিএসএফ, সিআরপিএফ ও টিএসআরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বর্তমান সরকারও সেই প্রয়াস করতে হবে। রাজ্যের জনগণ শান্তি- সম্প্রতি চায় সেই কথা ভুললে চলবে না। 

Releated Posts

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top