News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা
Image

বাংলাদেশের চট্রগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মেলেনি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

মনির হোসেন।।

ঢাকা, ২ জানুয়ারি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জর্জ মো. সাইফুল ইসলামের আদালতে আদেশ দিয়েছেন। শুনানি শেষে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন তারা উচ্চ আদালতে যাবেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন নামঞ্জুর করেছেন। কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম দিদার উদ্দিন বলেন, মহানগর দায়রা জর্জ আদালতে জামিন না হওয়ায় এখন চিন্ময় দাসের আইনজীবীদের সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তারা ম্যাজিস্ট্রেট কোর্টে ফের জামিন আবেদন করতে পারেন অথবা বৃহস্পতিবার মহানগর দায়রা জজের নামঞ্জুর করার আদেশের নকল তুলে উচ্চ আদালতে জামিন আবেদন করতে পারেন।

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে ঘিরে আদালতপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির বলেন, আজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ছিল। আদালত পাড়ায় পুলিশ, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ বর্তমানে কারাগারে আছেন। ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top