News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার নিউ অরলিন্সে “সন্ত্রাসী হামলায়” মৃত্যু বেড়ে ১৫, উদ্বিগ্ন জো বাইডেন
Image

আমেরিকার নিউ অরলিন্সে “সন্ত্রাসী হামলায়” মৃত্যু বেড়ে ১৫, উদ্বিগ্ন জো বাইডেন

নিউ অরলিন্স, ২ জানুয়ারি (হি.স.): আমেরিকার নিউ অরলিন্সে “সন্ত্রাসী হামলায়” মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে প্রচণ্ড গতিবেগ নিয়ে ছুটে আসা একটি গাড়ি অনেক মানুষকে পিষে দেয়। নিউ অরলিন্সের পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০-এর। বেশি। ওই গাড়ি থেকে পুলিশের উপর গুলি চালানোর ঘটনাও ঘটে।

ইংরেজি নতুন বছর উদযাপন চলছিল নিউ অরলিন্সে। শহরের কেন্দ্রস্থলে বোরবন স্ট্রিটে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ তীব্র গতিতে একটি গাড়ি এসে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে।

নিউ অরলিন্সে ১৫ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, “যাঁরা মারা গিয়েছেন তাঁদের জন্য দেশ শোকাহত। কী ঘটেছে, কেন এমনটা ঘটেছে এবং জননিরাপত্তার জন্য ক্রমাগত কোনও হুমকি ছিল কিনা তা নির্ধারণ করতে এফবিআই তদন্ত করছে।”

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top